২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া ঘাটে আগুনে পুড়েছে ৬ দোকান

মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 06:14 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

রোববার দুপুরে ১ নম্বর ফেরি ঘাট ও লঞ্চ ঘাটের মাঝখানে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সরোজিৎ কুমার ঘোষ জানান, খলিলের তেলের দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় একটি স্পিডবোট পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাপে অনেক সময় এই ধরনের দোকানে অগ্নিকাণ্ড হয়ে থাকে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ

জানান, তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর তা ছড়িয়ে পড়ে ছয়টি দোকান পুড়েছে।