সাতক্ষীরায় নদীতে যুবকের অর্ধ গলিত লাশ
সাতক্ষীরার শ্যামনগরে নদী থেকে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার সীমান্ত নদী কালিন্দি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান।
নিহত আবু বাক্কার (১৯) উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঠালবাড়িযা গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে।
স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, কাজের সন্ধানে ৩/৪ মাস আগে আবু বাক্কার সীমান্ত নদী কালিন্দি পার হয়ে ভারতে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু বাক্কার ভারত থেকে অবৈধভাবে বাড়ি ফেরার পথে সীমান্ত নদী কালিন্দিতে ডুবে মারা গেছে।
লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
