২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার ব্যাংকে উচ্চমান সহকারীর কোটি টাকা

কুষ্টিয়ায় এক উচ্চমান সহকারীর এক কোটি ১০ লাখ টাকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে; এছাড়া তার ‘অর্ধডজন বহুতল বাড়ির’ খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 10:17 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

কমিশনের কুষ্টিয়ার আইনজীবী আমিরুল ইসলাম বলেন, কুষ্টিয়া শহরে ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী তানজিলুর রহমানের অর্ধডজন বহুতল বাড়ি ও বিভিন্ন ব্যাংক হিসাবের খোঁজ পাওয়া গেছে।

“ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখায় তানজিলুরের তিনটি হিসাবে এফডিআর করা আছে এক কোটি ১০ লাখ টাকা। কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী মঙ্গলবার বিকালে এই তিনটি হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন।”

তানজিলুর কুষ্টিয়া শহরের ২৫৫/১ এনএস রোডের বাসিন্দা।

আইনজীবী আমিরুল বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে তথ্য অনুসন্ধানে নেমে কমিশন তার বিভিন্ন ব্যাংক হিসাবের সন্ধান পায়। সেগুলোর তদন্ত চলছে।