২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মাটি চাপায় শ্রমিক নিহত

ময়মনসিংহের ধোবাউড়ায় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছে আরও চারজন। 

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 01:35 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বেদিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ধোবাউড়া থানার ওসি শওকত আলম জানান।

নিহত রমজান আলীর (৪২) বাড়ি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাপাড়া ইউনিয়নের হারাপাড়া গ্রামে।

আহত জয়নাল, বাবুল, নন্দলাল হাজং ও রানাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি একই এলাকায়। 

ওসি শওকত বলেন, বেদিকুড়া গ্রামে অ্যাগ্রো সিরামিক কোম্পানির সাদা মাটি উত্তোলনের একটি মাটির বড় একটি চাঁই রমজান আলীর উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে আহত শ্রমিকদের তাদের সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে জানান তিনি।