ফরিদপুরে আগুনে পুড়েছে ২০ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদপুরের একটি বাজারে আগুন লেগে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
সোমবার সন্ধ্যায় কানাইপুরে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, বাজারের ওয়েলডিং মেশিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে । এর পর একটার পর একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন ধরে।
আগুনের পাটের কয়েকটি গুদামসহ ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে জানান তিনি।
তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
