নোয়াখালীতে অস্ত্রসহ ৭ যুবক আটক
নোয়াখালীর মাইজদীতে অস্ত্র ও মাদকসহ সাত যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাইজদী পৌরসভা বাজার থেকে তাদের আটক করা হয়।
“বাজারে অস্ত্রসহ কয়েকজন যুবক একত্রিত হওয়ার খবরে ডিবি পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল, চাইনিজ কুড়াল, ইয়াবা, গাঁজা ও কয়েকটি মোবাইলফোন সেট উদ্ধার করা হয়।”
আটকদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
