২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বিকাশ কর্মীর ৫ লাখ টাকা ছিনতাই

কক্সবাজার শহরে এক বিকাশ কর্মীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল অস্ত্রধারী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 10:31 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, রোববার রাতে শহরের প্রধান সড়কস্থ টেকপাড়ার সিকদার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে।

এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আটক ইমরান হোসেন (২০) কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা।

ওসি রণজিত বলেন, রাত ৮টার দিকে বিকাশ কর্মী বজল আহমদ লিংকরোড থেকে কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে লেনদেনের টাকা সংগ্রহ করে ইজিবাইকযোগে অফিসে ফিরছিলেন।

“সিকদার মার্কেট এলাকায় পৌঁছলে ওই গাড়িতে থাকা দুই ছিনতাইকারী নামবে বলে গাড়ি থামায়।

"এরপর তারা ছোরা বের বিকাশ কর্মী বজলকে ভয় দেখায়। এরই মধ্যে আগে থেকে সেখানে অবস্থানকারী ছিনতাই চক্রের ২/৩ জন সদস্য টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”

এ সময় বজল চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে বলে জানান ওসি।