গাজীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল হক জানান, বুধবার ভোরে উপজেলার ইজ্জতপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ৬০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
এসআই রাকিবুল বলেন, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার।
“ট্রেনের ধাক্কায় তার ডান হাত ভেঙে গেছে। তার পরনে রয়েছে ফুলহাতা তিন রঙের জ্যাকেট, খয়েরি পাঞ্জাবি ও সাদা-সবুজ চেক লুঙ্গি।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
