২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২ ট্রাকের সংঘর্ষে বালু বিক্রেতা নিহত

গাজীপুর সদর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে এক বালু বিক্রেতার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর প্রতিদনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2018, 11:15 AM

Updated : 08 Apr 2022, 05:42 PM

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা (৩২) গোপালগঞ্জের কাশিয়ানী থানার সিদ্দিক মোল্লার ছেলে।

পরিদর্শক হাই বলেন, সকালে ময়মনসিংহগামী একটি বালুভর্তি ট্রাক হোতাপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি বালুর ট্রাক তাকে ধাক্কা দেয়।

“পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ধাক্কা দেওয়া ট্রাকে থাকা বালু বিক্রেতা রুবেল ঘটনাস্থলেই মারা যান।”

লাশ উদ্ধার করে ফাঁড়িতে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।