Published : 09 Jan 2018, 10:40 AM
জেলার সরাইল উপজেলায় তিতাস নদীর ওপর দিয়ে এই সেতুটি ঢাকার সঙ্গে সিলেটকে সংযুক্ত করেছে।
সরাইলের ট্রাকচালক আবু আবদুল্লাহ বলেন, “ট্রাক নিয়ে সেতুর উপর উঠলে কাঁপতে থাকে। তখন খুব ভয় হয়, না জানি কখন যেন ভেঙে পড়ে।
“আমার মনে হয় সেতুটি যেকোনো মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে। এটা ভেঙ্গে গেলে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে।”
সেতুটি নিবিড় নজরে রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ।তিনি বলেন, “গত বছর সেতুটির দুটি স্প্যানে ফাটল দেখা দিলে বিপজ্জনক হয়ে পড়ে। তবে এটা মেরামত করার পর থেকে মারাত্মক কোনো ঝুঁকি নেই।
“সড়ক ও জনপথ বিভাগ সেতুটি ক্লোজ মনিটরিঙে রেখেছে। আর এর পাশে নির্মাণ করা হচ্ছে নতুন একটি সেতু।”
প্রায় ৭০ কোটি টাকায় ২৫২ মিটার নতুন সেতুটি নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, “আগামী বছর জুনে এর নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে। নুতন সেতুর কাজ শেষ হলে পুরনো সেতুটি জাপানি প্রযুক্তি ব্যবহার করে মেরামত করা হবে। দুটি সেতুতেই যান চলাচল করবে।”