২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কিশোরীকে দলবেঁধে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 05:24 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

গ্রেপ্তার মারুফ হোসেন মুন্না উপজেলার মদিনাবাগ কান্দাপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, কান্দাপাড়া এলাকা থেকে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, শনিবার রাতে কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে মেয়েটি বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।

স্বাস্থ্য পরীক্ষা জন্য মেয়েটিকে (১৩) নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ছয় মাস ধরে উপজেলার মাসাব এলাকার শহীদুল নামে এক ব্যক্তি মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গত শনিবার শহীদুল মেয়েটিকে স্থানীয় তেতলাবো বাজারে দেখা করতে বলে।

ওই দিন সন্ধ্যায় মেয়েটি তেতঁলাবো বাজারে গেলে শহীদুল ও তার সহযোগী কাউসার, জয় ও শাওন তাকে একটি অটোরিকশায় উঠিয়ে মুন্নার বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে এজাহারে উল্লেখ করা হয়।  

ওসি ইসমাইল বলেন, মামলার পর পরই শহীদুলকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।