২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীত নিবারণ করতে গিয়ে আগুনে দগ্ধ গৃহবধূ

হবিগঞ্জ সদর উপজেলার শীত নিবারণ করতে আগুন পোহানোর সময় এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 03:28 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাসুন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ আমিরুন্নেছা (৪০) ওই গ্রামের বাছির মিয়ার স্ত্রী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আমিরুন্নেছাসহ কয়েকজন বাড়ির সামনে উঠানে বসে শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছিলেন। এ সময় আমিরুন্নেছার কাপড়ে আগুন লাগলে দগ্ধ হন তিনি।

পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রায় বলেন, আমিরুন্নেছার শরীরের অধিকাংশ অংশ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।