২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় মাইক্রো চাপায় ২ বন্ধুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 06:08 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

উপজেলার জুনদহ বাজারের রংপুর-বগুড়া মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান।

নিহতরা হলেন পলাশবাড়ীর গৃধারীপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মুক্তার হোসেন (৪০) ও একই এলাকার মুকুল মিয়ার ছেলে মুক্তার আলী (২২)।

ওসি মাহমুদুল বলেন, মুক্তার তার বন্ধু মুকুলকে নিয়ে মোটরসাইকেলে করে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ির দিকে ফিরছিরেন। পথে একটি মাইক্রো তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তার হোসেনের মৃত্যু হয়।

“পরে গুরুতর অবস্থায় মুক্তার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।”

পুলিশ মাইক্রো বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।