২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও দুইজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2017, 12:29 PM

Updated : 19 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রতনপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার আবু বক্কর সিদ্দিক (২৫) ও বিলাল মিয়া (২৩)।

আহতদের মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জসিম বলেন, “ট্রাকটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।