১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গাছের জন্য’ গেল প্রাণ

মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক বনায়ন সমিতির এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতরা।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 08:12 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

শুক্রবার উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ার গলা গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন জানান।

মৃত সুরুজ আলী কাউয়ার গলা গ্রামের লাল মিয়ার ছেলে। 

চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, শুক্রবার বিকালে গ্রামের সামাজিক বনায়নের একটি বাগানের গাছ কাটছিল অজ্ঞাত পরিচয় কয়েকজন।

“এতে বাধা দেন সামাজিক বনায়ন সমিতির সদস্য সুরুজ আলী। এ সময় তারা সুরুজকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”

পরে গ্রামবাসী সুরুজকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলেন জানান আবদাল।

কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য শনিবার লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

“ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।”