২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ৮ জেলেকে অপহরণ

মেঘনা মাছ ধরার ট্রলার হামলা চালিয়ে আট জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2017, 04:12 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

মঙ্গলবার ভোরের দিকে ভোলা সদরের মাঝের চর সীমানায় মেঘনায় এ ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ভোলা সদর মডেল থানার এসআই মো. বশির উদ্দিন জানান।

অপহৃতদের মধ্যে প্রাথমিকভাবে ইউসুফ, স্বপন ও রহিমের নাম জানা গেছে।

এছাড়া দুইটি ট্রলারের মাছসহ অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে গেছে দস্যুরা।

ইলিশা ব্যবসায়ী মো. মিলন বলেন, সোমবার রাত থেকে জেলেরা মেঘনায় ইলিশ শিকার করছিল। ভোরের দিকে একদল জলদস্যু আটটি ট্রলারে হামলা চালিয়ে আট জেলে অপহরণ করে নিয়ে যায়।

এসআই বশির বলেন, পুলিশের একটি দল অপহৃত জেলেদের উদ্ধারে মেঘনায় অভিযান চালাচ্ছে।