সাভারে এসআইয়ের ঝুলন্ত লাশ
সাভারে সরকারি বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ করা হয়েছে।
মৃত তাহমিনা বেগম সাভার মডেল থানার এসআই।
শনিবার রাতে সাড়ে ৯টার দিকে তাহমিনার লাশ উদ্ধার করা হয় বলে সাভার মডেল ওসি মহসিনুল কাদির জানান।
তিনি বলেন, “তাহমিনা নিজ রুমে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
তাহমিনার বাবা বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তার স্বামী মোবারক হোসেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থানা কম্পাউন্ডের ভেতরে সরকারি বাসায় থাকতেন।
স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা ছিল না দাবি করে মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার বাড়ি যাওয়ার জন্য সাড়ে ৮টার দিকে পাশের রুমে গিয়ে ব্যাগ গোছাচ্ছিল তাহমিনা। হঠাৎ ছোট মেয়ে কান্নাকাটি করলে তাহমিনাকে ডাকলে না আসায় সন্দেহ হয়।
“পরে দরজা আটকানো দেখে অন্যদের ডেকে দরজার ভেঙে ভিতরে ঢুকে দেখি ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো আছে তাহমিনা।”
