ফেনীতে হরকাতুল জিহাদ ‘সদস্য’ গ্রেপ্তার
জিহাদি লিফলেটসহ ফেনীতে হরকাতুল জিহাদের (হুজি) এক ‘সদস্যকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
ফেনী র্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াডন লিডার শফায়াত জামিল ফাহিম জানান, সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মোহাম্মদ সোহেল (৪৩) নামে ওই ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিলো। এ সময় একটি বাস থেকে বিপুল পরিমাণ জিহাদি লিফলেটসহ সোহেলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুজির সঙ্গে সম্পৃক্ততার কথা সোহেল স্বীকার করেছে বলে র্যাব-৭ এর এ কর্মকর্তা জানান।
