গাজীপুরে সিরামিক কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, ধনুয়া নয়নপুর এলাকায় আর কে সিরামিক কারখানায় সকাল পৌনে ৬টার দিকে আগুন লাগে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গিয়ারবক্সে আগুন লাগে জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনে কারখানার চারটি সুইচ বোর্ড পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
