লিচু বাগানে যুবকের গলাকাটা লাশ
ঠাকুরগাঁও সদরের একটি লিচু বাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার আচকা ইউনিয়নের মুন্সিপাড়ার একটি লিচু বাগানে যুবকের লাশ পাওয়া যায় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান।
মৃত অন্তর ইসলাম (১৮) মুন্সিপাড়ার নূর ইসলামের ছেলে। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। তার লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ওসি লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাহবুবুর রহমান রাজুর লিচু বাগানে অন্তর ইসলামের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সেখান থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, লাশ দেখে মনে হচ্ছে অন্তরকে ১০ থেকে ১১ ঘণ্টা আগে গলাকেটে হত্যা করা হয়েছে।
