১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নবীনগরে নৌকাডুবিতে ২ পরীক্ষার্থীর মৃত্যু, তদন্তে কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীসহ নৌকাডুবি ও দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 10:01 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

পুরানো খবর:

নৌকা ডুবে ২ জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহেদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

অপর দুই সদস্য হলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর সালেহীন গাজী।

জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত পরীক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। নিহতের দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে, দুই পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল খালেক,  কুমিল্লা বোর্ডের জেএসসি পরীক্ষার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাহার হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে বীরগাঁও থেকে একটি নৌকা কৃষ্ণনগরে যাচ্ছিল। নৌকাটি ডুবে গেলে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।এতে আরও পাঁচজন আহত হয়।