২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে পরীক্ষায় কর্মচারীর দায়িত্বে শিক্ষার্থী, তদন্তে কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতকে ভর্তি পরীক্ষার হলে শিক্ষার্থীকে দিয়ে কর্মচারীর কাজ করানোর ঘটনা তদন্তে কমিটি করেছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 08:10 PM

Updated : 12 Apr 2022, 12:38 AM

উপাচার্য আব্দুস সোবহানের সভাপতিত্বে মঙ্গলবারের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সিন্ডিকেট সদস্য আখতার ফারুক।

তিনি জানান, গত ২৫ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় বিজ্ঞান ভবনে গণিত বিভাগের তিন শিক্ষার্থীকে দিয়ে সহায়ক কর্মচারীর কাজ করানো হয়।

বিষয়টি তদন্তের জন্য কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।