২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় পথচারী নিহত, চালক আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে; এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 11:05 AM

Updated : 12 Apr 2022, 12:38 AM

নিহত সৈয়দ আলী (৬০) ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানার এসআই হুমায়ুন আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহগামী ট্রাকটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার এলাকায় সৈয়দ আলীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা ধাওয়া করে ট্রাকসহ চালককে ধরে পুলিশে দিয়েছে বলে জানান এসআই হুমায়ুন।

আটক কালাম (২৪) গাজীপুর সদর উপজেলার সাপমারা গ্রামের জালাল সিকদারের ছেলে বলেও তিনি জানান।