বেনাপোলে চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহম্মেদ জানান, বেনাপোল-বাহাদুরপুর সড়কের বোয়ালিয়া বাজার থেকে সোমবার ভোরের দিকে তাকে গ্রেপ্তার করেন তারা।
গ্রেপ্তার ইকবাল হোসেনের (৩৮) বাড়ি বেনাপোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে।
পরিদর্শক ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকবালের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বেনাপোলের বিভিন্ন থানায় সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে ইকবালকে আটক করা হয়। দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
