২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বরখাস্ত

ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাশার আকন্দকে বরখাস্ত করার একদিন পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 05:44 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন সুলতানা জানান, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বটতলায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মামলা রয়েছে মোতাহারের বিরুদ্ধে।

“আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

এ বিষয়ে চেয়ারম্যান মোতাহার বলেন, “মিথ্যা মামলায় আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে উচ্চ আদালতে আবেদন করা হবে।”

একই অভিযোগে একদিন আগে বুধবার ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাশার আকন্দকে বরখাস্ত করা হয়।