২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নান্দাইলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 06:08 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

সোমবার নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজে পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নান্দাইল থানার ওসি ইউনূস আলী জানান।

আহতদের মধ্যে জাহিদুল ইসলাম খাঁন নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি ইউনূস বলেন, কলেজের নবীণ বরণের চাঁদা তোলা নিয়ে রোববার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুর সঙ্গে পৌর ছাত্রলীগ নেতাকর্মীদের হাতাহাতি হয়। এর জেরে সোমবার সকালে কলেজের সামনে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে এসআই নুরুল হুদা, সাংবাদিক আলম ফরাজীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ছোড়ে বলেও জানান তিনি।

কলেজের উপাধ্যক্ষ বাদল কুমার দত্ত বলেন, কলেজের অনুষ্ঠানের নামে চাঁদা তোলার অনুমতি কাউকে দেওয়া হয়নি। কলেজের কমন রুমে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে এক ছাত্র আহত হয়েছে।