আড়াইহাজারে যুবকেরলাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় গোপালদী পৌরসভার রামচন্দ্রদীর একটি খাল থেকেলাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরহাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান।
ওসি বলেন, শুক্রবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন হোসেন আলী। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। রোববার বিকালে রামচন্দ্রদীর খালে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়েহোসেন আলীর বলে শনাক্ত করেন।
“লাশটি পচে গেছে। তাই শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না।”
