২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 03:37 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

নিহত বিল্লাল হোসেন (৩০) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো.শাহজাহান মিয়া জানান, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ রেলওয়ের শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতের পরিবারের বরাত দিয়ে শাহজাহান বলেন, বিল্লাল প্রায় দুই বছর ধরে তার পরিবারে সদস্যদের সঙ্গে শ্রীপুর রেল সড়কের পাশে রেলওয়ের জমিতে ঘর করে বসবাস করছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে বিল্লাল ঘুমিয়ে পড়েন।

“মধ্যরাতে ট্রেনের শব্দ শুনে বিল্লাল হঠাৎ তিনি ঘুম থেকে উঠে দৌঁড়ে রেললাইনে ছুটে যায়। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী হাওর এক্সেপ্রেসের ধাক্কায় দিলে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন তিনি।

“তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।