২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্রামীণফোনের পরিবেশকের অফিসে চুরি

গাজীপুরের কোনাবাড়িতে গ্রামীণফোনের পরিবেশকের অফিসে চুরির অভিযোগে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 09:27 PM

Updated : 19 Aug 2022, 04:47 PM

রোববার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের পরির্দশক মো. মোবারক হোসেন এ কথা জানান।

তিনি বলেন, গ্রামীণফোনের কোনাবাড়ি ডিস্ট্রিবিউশন অফিস থেকে শনিবার রাতে মোট ৯৭ লাখ ৩১ হাজার ৮৬১ টাকার মালামাল চুরি হয়েছে।

“এরমধ্যে নগদ ৩৫ লাখ ৩৩ হাজার ৫৯০ টাকা, সিম কার্ড, ক্র্যাচ কার্ড, ইন্টারনেট মডেম ও রিপ্লেসমেন্ট কিটসহ বিভিন্ন মালামাল রয়েছে।”

রোববার ওই অফিসের ম্যানেজার রাজন আহমেদ থানায় মামলা করেন। জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের এক নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে বলে জানান পরির্দশক মোবারক।