স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নুর মোহাম্মদ আলী (৫০) উপজেলার অলিয়ারচালা এলাকার প্রয়াত কছিম উদ্দিনের ছেলে।
কালিয়াকৈর থানার এএসআই কামাল হোসেন জানান, রোববার স্কুলছাত্রীর মামার করা মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায় উত্ত্যক্ত করত মোহাম্মদ আলী। প্রায় সাত মাস আগে মেয়েটি কৌশলে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই ব্যক্তি। ২৪ ফেব্রুয়ারি পরিবারের লোকজন বিষয়টি জেনে থানায় একটি মামলা করেন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর মোহাম্মদ ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছেন এএসআই কামাল।
