২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে সাত বছর আগে স্ত্রীকে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 04:51 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাইনুদ্দিন (৬৩) শেরপুরের নালিতাবাড়ি থানার গোবিন্দ কালিনগর গ্রামের বাসিন্দা।

যাবজ্জীবন ছাড়াও আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারিছ উদ্দিন আহম্মদ জানান, দাম্পত্য কলহের জেরে ২০১০ সালের ২৯ জুন স্ত্রী নাজমুনন্নাহার স্বপ্নার (৪৮) মাথায় কাঠের পিড়ি ও ইট দিয়ে আঘাত করেন মাইনউদ্দিন। এতে ঘটনাস্থলেই নাজমুনন্নাহারের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম মাইনুদ্দিনকে আসামি করে টঙ্গী থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

তদন্ত শেষে এসআই রুহুল আমিন ওই বছরের ৭ নভেম্বর মাইনুদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।