কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার ওসি মোহম্মদ হোসেন সরকার জানান।
নিহত আসিফ মাহমুদ স্বপন (২৮) ঢাকার শেওড়াপাড়ার মো. আক্তার হামিদের ছেলে।
ওসি হোসেন সরকার জানান, স্বপন মোটরসাইকেল যোগে টাঙ্গাইল যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে বিপরীতগামী একটি কাঁচামাল বোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে।
