মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
গাজীপুরের কালীগঞ্জে দেড় বছরের মেয়েকে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন (২৭) উপজেলার পানজোড়া গ্রামের মোহাম্মদ আলেকের ছেলে।
শনিবার উপজেলার নাগরী ইউনিয়নের তেরমুখ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই মো. গোলাম মাওলা জানান।
শিশুর মা রাজিয়া খাতুন বলেন, “গত ১৭ জানুয়ারি মেয়ে মরিয়মকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ির বাইরে নিয়ে যান তার সাদ্দাম।পরদিন স্থানীয়রা পাশের জঙ্গল থেকে মুমূর্ষু অবস্থায় মরিয়মকে উদ্ধার করে টঙ্গী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এসআই মাওলা জানান, শনিবার ওই শিশুর মায়ের করা মামলায় সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
“পারিবারিক কলহের জেরে সাদ্দাম মেয়ে মরিময়কে বিষ খাইয়ে হত্যা করার কথা স্বীকার করেছে।”
