সাজা শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছে সাত বাংলাদেশি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ তাদেরকে হস্তান্তর করে বলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইকবাল মাহমুদ জানান।
ভারত ফেরতদের মধ্যে দুই কিশোরী ও পাঁচ কিশোর রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা পিরোজপুর, ও বরিশালের বিভিন্ন এলাকায়।
বর্তমানে তারা বেনাপোল পোর্ট থানা হেফাজতে রয়েছে।
ওসি ইকবাল জানান, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে আড়াই বছর আগে দালালরা তাদের অবৈধভাবে ভারতে নিয়ে যায়। পরে কলকাতায় ঘোরাঘুরির সময় পুলিশের হাতে তারা আটক হয়ে কারাভোগ শুরু করে।
ভারত সরকারের দেওয়া বিশেষ পাশের মাধ্যমে তারা দেশে ফেরত আসেন বলে জানান তিনি।
আইনি প্রক্রিয়া তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানান পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান।
