২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুখালীতে মিনি ট্রাক উল্টে দিনমজুর নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলায় মিনি ট্রাক উল্টে এক দিনমজুর নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

সোমবার দুপুরে উপজেলার ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান।

নিহত আলম শেখ (৪০) মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের আমজাদ শেখের ছেলে।

ওসি রুহুল বলেন, শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার একটি মিনি ট্রাক মাগুরা থেকে ইট নিয়ে মধুখালী যাচ্ছিল। ঘোপঘাট এলাকায় একটি দ্রুতগামী বাসকে জায়গা দিতে গিয়ে ট্রাকটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আলম শেখের মৃত্যু হয়।