বাল্য বিয়ে: কনের মায়ের কারাদণ্ড
ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে বিয়ে দেওয়ার সময় তার মাকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, ওই নারীর স্বামী প্রবাসী। নিজের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে দিচ্ছেন এমন খবরে পুলিশ অভিযান চালায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির অন্যরা পালিয়ে গেলেও কনের মাকে আটক করা হয়। পরে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন দিনের কারাদণ্ড দেন।”
বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
