২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরার শ্রীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 11:21 AM

Updated : 20 Aug 2022, 02:21 PM

নিহত ওবাইদুল (২৫) উপজেলার শাবগাছা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে রোববার বিকালে বাড়ির পার্শ্ববর্তী ওয়াপদা বাজারে চাচা  জিল্লু রহমানের নেতৃত্বে কয়েকজন তাকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

“আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”