১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ একজন গুলিবিদ্ধ, মামলা

চাঁদপুরে ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের হামলায় একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 05:06 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

জেলার পুলিশ সুপার শামসুন্নাহার জানান, বুধবার রাতে গুলিবিদ্ধ ছৈয়দ আহমেদের ভূঁইয়া ছেলে আলাউদ্দিন খাজু বাদী হয়ে মামলা করেন।

মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে।

এদিকে মামলার পর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক হয়।

আটককৃতরা হলে তোফায়েল ভূঁইয়া (৫৫) ও জহির (৩২)।

পুলিশ সুপার বলেন, উপজেলার রামপুর বাজার মজিদিয়া হাই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় কিছু যুবক উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করলে মঙ্গলবার সন্ধ্যায় যুবকরা সংঘবদ্ধ হয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আহমেদ ভূঁইয়াসহ প্রতিবাদকারীদের উপর হামলা করে।

“হামলায় সৈয়দ আহমেদ গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়।”

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর দুই জনকে আটক করেছে বলে জানান তিনি।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক এ এস এম নাজমুল আবেদীন বলেন, সৈয়দ আহমেদের বাম হাতে গুলি লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।