২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাঞ্ছারামপুরে পিকআপের চাপায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 09:15 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেরার আইয়ূবপুর ইউনিয়নের ছয়ানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে বাঞ্চারামপুর থানার ওসি অংশু কুমার দেব জানান ।

নিহতরা হলেন এরশাদ (২৮) ও শাকিল (১৮)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ওসি অংশু কুমার বলেন, সন্ধ্যায় একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন।