২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

ফরিদপুর এক মানসিক ভারসাম্যহীনকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক কিশোরের।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 04:19 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

রোববার সকালে শহরের অম্বিকাপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শামীম হোসেন জানান।

নিহত মো. হৃদয় হোসেন ঠাকুর সদর উপজেলার শ্যাম সুন্দরপুরের ইউনুস ঠাকুরের ছেলে। স্থানীয় শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উপপরিদর্শক শামীব জানান, রাজবাড়ী-ফরিদপুর রেলপথের অম্বিকাপুর এলাকায় লাইনের উপর রজব আলী নামের এক মানসিক ভারসাম্যহীন লোক বসে ছিল। এ সময় ফরিদপুর এক্সপ্রেস চলে আসলে রজবকে লাইন থেকে সরিয়ে দিতে যায় হৃদয়।

“তখন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।