Published : 05 Nov 2016, 11:24 PM
শনিবার রাত ৮টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের তাড়াশ গ্রামে এ ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ।
আহত আব্দুল খালেক (৩৪) চারঘাট উপজেলার গোপালপুর গ্রামের আবু বক্করের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি হাফিজ বলেন, “সন্ধ্যায় তাড়াশ গ্রামের সোহরাব হোসেন সৌরভের বাড়িতে যান খালেক ও বুলবুল নামে দুই যুবক। বুলবুলের শাশুড়ি ছাড়া বাড়ির অন্যরা লোকজন আত্নীয়ের বাসায় দাওয়াত খেতে গেলে রাতে ওই দুজন বোমা বানাতে বসে। এর এক পর্যায়ে বিস্ফোরণে খালেকের দুই হাতের কবজি উড়ে যায়।”
এ ঘটনার বুলবুলের শাশুড়ি মাতোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।
ওই বাড়ি থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন।