রাবি শিক্ষকের ‘আত্মহত্যা’: সহকারী প্রক্টর আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যুর ঘটনায় তার এক সহকর্মীকে আটক করেছে পুলিশ।
আটক মো. আতিকুর রহমান রাজা একই বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নগরীর তালাইমারী থেকে আটক করা হয়েছে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন।
তিনি বলেন, “আতিকুর রহমান রাজাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।”
ওই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আতিকুর রহমান রাজা
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলাও করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১৯৯৭ সালে শিক্ষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন আকতার জাহান। চাকরিতে যোগ দেওয়ার আগেই বিয়ে করেন তানভীর আহমেদকে।
তানভীরের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ২০১২ সালে জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন আকতার জাহান। এরমধ্যে গত বছরের শেষ দিকে তানভীর আবার বিয়ে করেন।
