দিনাজপুরে পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত
ঘুষ না পেয়ে দুই কর্মচারীকে বরখাস্তসহ নানা দুর্নীতির অভিযোগে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আব্দুর রাজ্জাককে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
বরখাস্ত আদেশে বলা হয়, দুই লাখ টাকা ঘুষ না পেয়ে দুই কর্মচারীকে অন্যায়ভাবে বরখাস্ত, চাকরি নিয়মিত করণের সুপারিশ করার বিনিময়ে এক লাখ টাকা উৎকোচ গ্রহণ, পল্লী বিদ্যুৎ সমিতির এক পরিচালকের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়ে আত্মসাৎ এবং পল্লী বিদ্যুৎ সমিতির ভাবমুর্তি ক্ষুণ্ন করেছেন এই কর্মকর্তা।
এ বিষয়ে জানতে আব্দুর রাজ্জাকের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
