২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 08:58 AM

Updated : 20 Aug 2022, 01:59 PM

মঙ্গলবার রাতে পাগলা রসুলপুরে ছুরিকাহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে মৃত্যু হয় বলে জানান ফতুল্লা মডেল থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন।

নিহত মনির হোসেন (৩৫) ফতুল্লা থানার রসুলপুর এলাকার মুসলিম শেখের ছেলে।

পুলিশ কর্মকর্তা এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, মঙ্গলবার রাতে মনির, তার স্ত্রী পারভীন ও স্ত্রীর বড় বোন রেখা পাগলা রসুলপুর এলাকার বাড়িতে ফিরছিলেন। পথে মনিরকে ছুরিকাঘাত করা হয়।

“আশপাশের লোকজন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।”

এলাকাবাসীর জানান, ডিশ লাইনের দখল নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগনেতা মীর হোসেন ওরফে মীরু বাহিনীর সঙ্গে মনির হোসেনের দ্বন্দ্ব ছিল। এ ঘটনায় দুপক্ষে মারামারিও হয়েছে এর আগে।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শরফুদ্দিন।