১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জের শিক্ষার্থীদের পাশে খাজা মোজাম্মেল ফাউন্ডেশন

সিরাজগঞ্জের কামারখন্দে এক হাজার ৯৫৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 06:09 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

বৃহস্পতিবার উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।

এবার জেলার ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত এক ৬২৭ জন এবং অষ্টম ও দশম শ্রেণির ৩২৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ফারজানা, কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার, মফিজউদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার প্রমুখ।