১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিশুর ধর্ষণকারী ‘কিশোর’

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় অসুস্থ শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব হোসেন মোল্লা জানান।

মাহবুব হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্র (১৪) তার ২য় শ্রেণিতে পড়ুয়া চাচাত বোনকে দাদির ঘরে একা পেয়ে ধর্ষণ করেছে।

“ওই সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন তাকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।”

ফরিদগঞ্জ থানার এসআই তাজউদ্দিন জানান, শুক্রবার পুলিশ ধর্ষণকারী ছেলেটিকে আটক করেছে। এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।