২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

কুমিল্লার মুরাদনগরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 05:50 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

শনিবার উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান।

নিহতরা হলেন উপজেলার কাচারকান্দী গ্রামের আ. লতিফ মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. রুবেল (৩৫), তার ছোট ভাই মো. সোহেল (৩২), পাঁচপুকুরিয়া গ্রামের সোহাগ মিয়া (৪০), তার স্ত্রী নাছিমা বেগম (৩৫) ও পাঁচপুকুরিয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে হিমেল (১২)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, পায়ব এলাকায় পান্নারপুল থেকে আসা ট্রাক ও পাঁচপুকুরিয়া থেকে ছেড়ে আসা অটোরিকশা সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বাকি চারজনের মৃত্যু হয়।

লাশ শনাক্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।