১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে মেঘনায় নৌকা ডুবে ২ সহোদর নিখোঁজ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনায় জেলেনৌকা ডুবে দুই সহোদর নিখোঁজ হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 02:11 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

মঙ্গলবার মধ্যরাতে তারা নিখোঁজ হওয়ার বিষয়ে বুধবার রাত ১২টায় জিডি হয়েছে বলে জানান কমলনগর থানার ওসি কবির আহমদ।

নিখোঁজ দুই ভাই হলেন উপজেলার চরফলকন গ্রামের হানিফ মাঝির ছেলে মো. মাসুম (২৬) ও মো. হাসান মাহমুদ (২২)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে দুই ভাইসহ পাঁচজন নৌকা নিয়ে নদীতে ইলিশ ধরতে যান।

“রাত আড়াইটার দিকে মাছ ধরার সময় হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকা ডুবে যায়। এ সময় তিনজন সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও দুই ভাই নিখোঁজ হন।”

উপকূলীয় এলাকাসহ নদীর বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান চালিয়ে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।