১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জের রাজু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 02:26 PM

Updated : 12 Apr 2022, 02:40 AM

মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. আরিফ মিজি (২৮) ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়ার রেজাউল করিম ওরফে হোসেন মিজির ছেলে।

রায়ে আরিফকে এক লাখ টাকা জরিমানাও করা হয় বলে জানান আদালতের অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম বাবু।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২৩ অগাস্ট ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়ার মো. বিল্লাল হোসেন মিজির বসতঘরে ঢুকে তার ছেলে শাহাদাত হোসেন রাজুকে (১৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা।

পরদিন সকালে বাড়ির লোকজন ঘরের মধ্যে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।

চাঁদপুরের অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম বাবু জানান, এ ঘটনায় মো. বিল্লাল হোসেন মিজি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।