২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সোনাতলা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

গঠিত হওয়ার চৌদ্দ বছর পর সোনাতলা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু ৮৫ ভোটে বিজয়ী হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

রোববার রাত ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও সোনাতলা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী ভোটের ফলাফল ঘোষণা করেন।

নারিকেল গাছ প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম পেয়েছেন ছয় হাজার ৪৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত শাহিদুল বারী খান রব্বানী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ৩৬৯ ভোট।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সোনাতলায় প্রথম পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ ১৪ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।

২০০৫ সালে এই পৌরসভা গঠিত হওয়ার পর সেখানে প্রশাসক নিয়োগ করা হয়। পাঁচ বছর প্রশাসক থাকার পর নির্বাচন এলে সীমানা নিয়ে মামলা হওয়ায় নির্বাচন আটকে ছিল।